উন্নতমানের গবেষণায় বিএসএমএমইউতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, চিকিৎসকদের জন্য রোগীদের সেবায় অবদান রাখা প্রয়োজনীয় উন্নতমানের গবেষণাকে উৎসাহিত করতে এবং শিক্ষা, সেবা, গবেষণাসহ সামগ্রিক চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন বিষয়ে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়াও এখন পর্যন্ত যে সকল বিষয়ে উচ্চতর কোর্স চালু হয়নি, এমন সব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এক বছর মেয়াদী ফেলোশিপ কোর্স চালু করা হবে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় রোগীদের কল্যাণে এই মহতী সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণাকেও সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। উচ্চতর মেডিকেল শিক্ষায়ও বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকে জোরদার করা হয়েছে। এর প্রধান কারণ যাতে দেশের রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আরো সামনের দিকে এগিয়ে যায় এবং বিশ্বের বুকে আরো সুনাম অর্জন করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদ এবং মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার ও ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম প্রমুখ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫